শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন

হাফেয বেল্লাল হোসেন, বয়স: ৫ বৎসর। সে হাফিজিয়া মাদ্রাসার কুরআন পড়ুয়া একজন ছাত্র। দশ পারা কুরআন শেষ করেছে। ২০২৩ সালে তার মরণব্যাধি লিস্ফোমা ক্যান্সার ধরা পড়ে। আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্রফেসর সাইফুল ইসলাম স্যারের অধীনে চিকিৎসাধীন আছে। বাবা টঙ্গী বোর্ডবাজার শাহি মসজিদের মোয়াজ্জিন। এ পর্যন্ত ছেলের চিকিৎসায় প্রায় ২ লাখ টাকা খরচ করেছে। বর্তমানে ডাক্তার সাহেব জানিয়েছেন বেল্লালকে ব্লাড ও ৬ কেমু দিতে হবে তাতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হবে। পিতার ঠিকানা: গ্রাম: ফুলগাজী, মুন্সিবাড়ি পোস্ট: ছাগলনাইয়া, জেলা: ফেনী। বর্তমান ঠিকানা:-এরশাদ নগর বাড়ি নং: ৩৮ রোড, টঙ্গী, গাজীপুর।

সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিবর্গ ও প্রবাসী ভাইদের ও ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের নিকট বিল্লালের চিকিৎসার জন্য যাকাত ও ফিতরা হিসেবে কিছু অর্থ দিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য সাহায্য করুন।

সাহায্য পাঠাবার ঠিকানা- সাকিবুল হাসান, সঞ্চয়ী হিসাব নং: ২০৫০৬৩৮০২০০০৪৭০১৬ ইসলামী ব্যাংক লিমিটেড (মহাখালী শাখা) যোগাযোগ: ০১৮১০৩২১৬৪১ (বিকাশ পার্সোনাল) ও নগদ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ